গুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউড সুন্দরী সিডনি

হলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন সিডনি সুইনি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দর্শকপ্রিয় কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মাঝে ছিল নানা কৌতূহল। পশ্চিমা বিনোদন অঙ্গনে কান পাতলেই শোনা যেত সিডনির প্রেমচর্চা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন এই অভিনেত্রী; নিজের মনের মানুষের পরিচয় প্রকাশ্যে এনে সম্পর্কের গুঞ্জনকেই বাস্তবে রূপ দিলেন এই সুন্দরী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে যেন ভক্তদের রীতিমতো চমকেই দেন সিডনি সুইনি। সেই ছবিতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল অভিনেত্রীকে। গুঞ্জন ছিল, সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্ক তার; সুইনির পোস্ট করা সেই ছবি এবার সেটিই নিশ্চিত করল- গুঞ্জন নয়, স্কুটার ব্রাউনের সঙ্গেই প্রেম করছেন অভিনেত্রী। গত ১৫ এপ্রিল ২৮ বছর বয়সী এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে একটি আদুরে সাদা-কালো ছবি শেয়ার করেন। ছবিটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ব্রাউন। তাতে মজার ছলে একটি ক্যাপশনও জুড়ে দেন; যেখানে তিনি নিজেকে ‘লাকি বাস্টা*র্ড’ বলে অভিহিত করেন।