গোমস্তাপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা পাচ্ছেন ৬ হাজার ২৭০ জন
গোমস্তাপুরে গ্রীষ্মকালীন ফসলের আবাদ উৎপাদনের লক্ষে মুগ, তিল, পাটসহ আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| আজ সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে, এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ৬ হাজার ২৭০ জন প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়েছে| এর মধ্যে উফশী ধানের বীজ ৬ হাজার জন, গ্রীষ্মকালীন মুগ বীজ ১৭০ জন, তিল বীজ ৭০ জন, পাট বীজ ৩০ জন রয়েছে| উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেনের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দিন, ইব্রাহীম খলিলসহ অন্যান্যরা|
উল্লেখ্য, কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে উপকারভোগী ৬ হাজার কৃষক উফশী ধানের জন্য ৫কেজি ধানের বীজসহ ১০ কেজি ডিএফপি ও এমওপি সার, ১৭০ জন মুগ ডালের জন্য ৫ কেজি বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৭০ জন তিল বীজের জন্য ১কেজি করে বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,৩০ জন পাট বীজের জন্য ১ কেজি করে বীজসহ ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, কৃষি প্রণোদনা সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে|