অংশীজনদের ওরিয়েন্টেশন সভায় বাল্যবিয়ে প্রতিরোধে একসাথে কাজের আহ্বান

বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় অংশীজনদের সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে| আজ চাঁপাইনবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদে সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়| স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (ঝঝইঈ) প্রকল্প, ডড়ৎষফ ঠরংরড়হ ইধহমষধফবংয-এর আয়োজনে এবং টঘওঈঊঋ-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, ¯^াস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি এবং শিশু-কিশোররা অংশগ্রহণ করেন|
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল| এছাড়া বক্তব্য দেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মেনুয়ার জাহান, স্থানীয় জনপ্রতিনিধি ইয়াসমিন খাতুন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুখতার আলী, এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম| সভায় বক্তারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন— “আমরা সবাই সচেতন, তারপরেও কেন বাল্যবিয়ে হচ্ছে?” আলোচনায় উঠে আসে, আইন সম্পর্কে জানা থাকলেও সামাজিক চাপ, দারিদ্র্য, কুসংস্কার এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে এখনও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না| জনপ্রতিনিধি মোসা. ইয়াসমিন খাতুন বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং শিশুদের মোবাইল ব্যবহারে সঠিক দিকনির্দেশনা দিতে হবে| পেশ ইমাম মো. মুখতার আলী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতার বিরোধিতা করেন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান| বক্তারা আরও বলেন, বাল্যবিবাহের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক ¯^াস্থ্য ঝুঁকির মুখে পড়ে, শিক্ষাজীবন ব্যাহত হয় এবং পরিবার ও সমাজে নানা জটিলতার সৃষ্টি হয়| এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়| প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহের হার এখনও বেশি থাকার কারণ বিশ্লেষণ করে তা প্রতিরোধে সমšি^ত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান| তিনি বলেন, “প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে|” পাশাপাশি তিনি শিশুদের হাম (গবধংষবং) টিকা গ্রহণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন| সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিবাহমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন|