গোমস্তাপুরে রিক্সা ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রাম থেকে এক রিক্সা-ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| তিনি ওই গ্রামের মৃত এমাজ উদ্দীনের ছেলে টুটুল আলী| স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে টুটুল বাড়িতে স্ত্রীর সাথে কলহের পর স্ত্রীর উপর চড়াও হলে স্ত্রী পালিয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে আশ্রয় নেয়| এরপর তিনি রাতে একাই বাড়িতে ছিলেন| আজ সকালে প্রতিবেশীরা টুটুলের বাড়িতে টেলিভিশনের শব্দ শুনে বাড়িতে প্রবেশ করে| তাঁরা টুটুলকে শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে গলায় রশির ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়| গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে| ঘটনার  তদন্ত শুরু হয়েছে|