বিশেষ টিকা গ্রহণে আগ্রহ, জেলায় হাম সন্দেহে হাসপাতালে ৫৮ রোগি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ১৪ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে| ফলে জেলায় এখন হাসপাতালে ভর্তি রোগি ৫৮| এনিয়ে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত জেলায় ৫৫৮ জন হাসপাতালে সন্দেহজনক হামের রোগি হিসেবে ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু|  এ পর্যন্ত ভর্তিদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে| বাকী ২ শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর সেখানে মারা গেছে| সকল মৃত্যুর ঘটনা মার্চ মাসের| এদিকে জেলার ৩ উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হাম-রুবেলার  এমআর টিকাদানের বিশেষ কর্মসূচী| এই টিকাগ্রহণে আগ্রহ বাড়ছে| টানা ৩ সপ্তাহ টিকা দেয়ার কর্মসূচী থাকলেও মাত্র ৫দিনে ৩১ শতাংশ টিকা দেয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলার ¯^াস্থ্য সূত্রগুলো| সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ| সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়| তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে|

সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ ¯^াস্থ্য সংস্থা সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি| সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ২ ও গোমস্তাপুরে ১ জন রোগি ভর্তি রয়েছে| ফলে জেলায় ভর্তি রোগি এখন ৫৮| এনিয়ে জেলায় জানুয়ারী থেকে  এ পর্যন্ত ৫৫৮ জন রোগি ভর্তি হয়েছে| এ দিকে জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট এই ৩ উপজেলায় হামের বিশেষ টিকাদান (এআর) চলছে| গত ৫ এপ্রিল চালু হওয়া এ কর্মসূচীতে মানুষের আগ্রহ প্রচুর| দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁরা টিকা নিচ্ছেন|  আজ পর্যন্ত ৫দিনে ৫১ হাজার ২২১ শিশু নির্বিঘ্নে টিকা নিয়েছে| যা টিকাদান টার্গেটের  প্রায় ৩১ শতাংশ| জেলার ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ রোগিকে  আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র|