আসন্ন বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড| প্রায় ২ বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ˆতরি হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারের| অকল্যান্ড এসেসের এই পেসারকে দলে নেওয়া হয়েছে ডান হাতের আঙুলে গুরুতর চোট পাওয়া ক্রিস্টিয়ান কার্কের পরিবর্তে| বর্তমানে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে থাকা লিস্টার আগামী রবিবার বাংলাদেশে এসে মূল দলের সঙ্গে যোগ দেবেন| এরপর শুক্রবার মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ| অন্যদিকে পাকিস্তান সুপার লিগে রাওয়ালপিন্ডি রাইডার্সের দলে অন্তর্ভুক্ত হওয়ায় এই সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন পেসার বেন সিয়ার্স| তবে টি-টোয়েন্টি সিরিজে দলে যোগ দেবেন সিয়ার্স| চট্টগ্রামে ৩০ এপ্রিল থেকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ|