পিএসএলে নাহিদ রানার জাদুতে বড় জয়ে পেশোয়ার

পাকিস্তান সুপার লিগ-পিএসএলের অভিষেক ম্যাচে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা| তার গতিময় ও আগ্রাসী বোলিংয়ে করাচি কিংসকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি| গতকাল রাতের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৬ রানের পাহাড় গড়ে পেশোয়ার| বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি| দলের পক্ষে ৪ ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাহিদ| এর মাধ্যমে জালমির সফলতম বোলার হিসেবে ম্যাচ শেষ করেন তিনি|