চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশু

চাঁপাইনবাবগঞ্জে কমছে না হামের প্রকোপ| গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তাদেরকে ভর্তি করা হয়| এর আগের দিন ভর্তি হয়েছিল ২৫ জন রোগী| এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় ১ জন কন্যাশিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে| এদের মধ্যে ৩৫ জন ছেলে ও ৩৪ জন কন্যাশিশু রয়েছে| একই সময়ে সুস্থ হওয়ায় ২১ জন ছেলে ও ১৭ জন কন্যাশিশুসহ ৩৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| আজ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে|