গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া বাজারে শিশু শরিফা হত্যার বিচার দাবি করে মানব বন্ধন হয়েছে| আজ বাঙ্গাবাড়ি দাড়িপাতা নুরানী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী এই মানব বন্ধন আয়োজন করে| শরিফা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল| মানব বন্ধনে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সারিকুল ইসলাম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল,নুরানী মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিমসহ অন্যান্যরা| এর আগে গতকাল বিকালে দু’দিন যাবৎ নিখোঁজ শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ| সে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে| গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রাম সংলগ্ন বিজলির বিল এলাকার একটি ধানক্ষেত থেকে প্রায় অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার হয়| এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল| শিশুর দুলাভাই অন্তর নামে এক যুবকের দেয়া তথ্যে মরদেহ উদ্ধার হয়| শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার(৩মার্চ) পরিবারের সাথে নাদেরাবাদ এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে আসার পর বিকেলের দিকে নিখোঁজ হয় শরিফা| পরদিন গত শনিবার(৪মার্চ) এ ঘটনায় তার দাদা আব্দুল করিম গোমস্তাপুর থানায় নিখোঁজ ডাইরি করেন| এরপর পুলিশ মেয়েটির খো&জঁ শুরু করে এবং মেয়ের দুলাভাই গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে অন্তরকে (২৫) সন্দেহভাজন হিসেবে আটক করে| গোমস্তাপুর থানার অর্ফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে প্রথমে মাথায় আঘাত ও পরে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে| তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে| পুলিশের প্রাথমিক জিজ্ঞাসবাদে অন্তর শশুড়ের টাকা-পয়সা বেশি পাবার লোভে শ্যালিকাকে খুন করেছে বলে ¯^ীকার করেছে| ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে| আজ এ ঘটনায় মেয়ের দাদা একমাত্র অন্তরকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন|