নতুন সময়ে অফিস ও ব্যাংক লেনদেন

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানোসহ নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এ সময়সূচি অনুযায়ী আজ থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। এ ছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এবং জরুরি পরিষেবা এ সময়সূচির বাইরে থাকবে।