চাঁপাইনবাবগঞ্জে ধান-চাল ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জেলা মিল মালিক ও আতপ ধান-চাল ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হারুন-অর-রশিদ। সভার শুরুতে সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।

এ সময় আলোচনায় অংশ নেন সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, নির্বাহী সদস্য ফারুক আহমেদ ও আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

সভায় কণ্ঠভোটের মাধ্যমে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে হারুন-অর-রশিদ বলেন, “আমার বাবা মরহুম মোজাম্মেল হক যেভাবে আপনাদের সঙ্গে নিয়ে এই সমিতির কার্যক্রম পরিচালনা করেছেন, আমিও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি।”

সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু বলেন, “আপনাদের সম্মিলিত সহযোগিতায় সমিতি আজ অনেকদূর এগিয়েছে। ভবিষ্যতে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা করছি।”

সভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।