চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে পাচারকালে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

 

চাঁপাইনবাবগঞ্জ শহরের টোলপ্লাজা এলাকায় সোনামসজিদ মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ট্রাকে পাচারকালে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের উত্তর বরক গ্রামের ফুল মিয়ার ছেলে আলফাজ মিয়া, ট্রাক চালক ও রাজশাহীর দূর্গাপুর থানার ঝালুকা গ্রামের মৃত শাকিল আলীর ছেলে রকি আহমেদ  এবং ট্রাকের হেলপার ও একই থানার নওদা সাহিবার গ্রামের বাবার আলীর ছেলে সানোয়ার আহমেদ। আজ সকালে দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপিতে বলা হয়, গতকাল দুপুরে হবিগঞ্জ থেকে মালবাহী ট্রাকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় মাদক বহনের গোপন খবরে অভিযান চালানো হয়।  টোলপ্লাজা এলাকায় র‌্যাবের সংকেতে ট্রাকটি থামার পর পেছনের ডালায় ত্রিপলে ঢাকা  চালানবিহীন গামেন্টম ঝুট তুলার ভেতরে চটের বস্তায় বিশেষ কাদায় রাখা  ৪৯.৫ কেজি গাঁজা, নগদ প্রায় ১৩ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও ২টি স্যালো মেশিন জব্দ হয়। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।