ইরানি মিডিয়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ 

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস করা যুদ্ধবিমানের ছবি পেয়েছে। যেটি সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড আজ ভূপাতিত করেছে। বিপ্লবী গার্ড যদিও জানিয়েছিল, তারা মার্কিনিদের অত্যাধুনিক এফ-৩৫ ভূপাতিত করেছে। মার্কিন ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে। তাসনিম তাদের প্রতিবেদনে বলেছে, যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে স্কোয়াড্রনটিকে বর্তমানে সেন্ট্রাল কমান্ড মিশন এলাকায় মোতায়েন করা হয়েছে।