চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আবু ছালেহ মো: মুসা জঙ্গী। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক উজ্জল কুমার ঘোষ, জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মণসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য শেষে, সভায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় জেলায় তেল সংকটে সৃষ্ট সমস্যা, বালুমহল, বিভিন্ন অফিসে কাজের জন্য অবৈধ লেনদেন, আমের মৌসুমে বাগানে অবৈধ ইটভাটা, আম সংরক্ষণ, মহাসড়কে অবৈধ যানবাহন, মুক্ত সাংবাদিকতা ও তথ্য প্রদানে সহযোগিতা, শহরের রাস্তা দখল ও চাঁদাবাজি, সোনামসজিদ স্থলবন্দরের গাড়িগুলোতে চাঁদাবাজি, নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময়, জেলার বিভিন্ন বাজারে মুল্যবৃদ্ধি, ভোক্তা অধিকার ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা, মাদকের ব্যভহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা, ভূমিসেবা, বিশ্বরোড় মোড়ে আমচত্বর, জেলায় গরু খামারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের গরুচুরি ও সমস্যা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বরেন্দ্র অঞ্চলে খরা ও পানি সংকট, বর্তমানে জেলায় হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভোগের করণীয়, ভিক্ষুক পুনর্বাসন, আঞ্চলিক সড়ক পরিবহন ব্যবস্থা, গণমাধ্যমের জন্য সঠিক তথ্য সরবরাহ ও সংরক্ষণ, সার ডিলার, সংকট, সমস্যা, পর্যটন খাত ইত্যাদি। সহ বিভিন্ন বিষয় উঠে আসে। শেষে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর বিভাগীয় প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, দৈনিক গৌড়বাংলা ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলী, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসন জুয়েল, ডাবলু কুমার ঘোষসহ জেলায় বিভিন্ন মাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। শেষে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।