বাংলাদেশ সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

সীমিত ওভারের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চোট কাটিয়ে বেশ কয়েকজন ক্রিকেটারের প্রত্যাবর্তন এবং আইপিএলের কারণে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এক নতুন চেহারার কিউই দল দেখা যাবে এই সফরে। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এর অনুপস্থিতিতে বাংলাদেশ সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথাম। দলে বড় খবর হচ্ছে – ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার চোট সারিয়ে দলে জায়গা করে নিয়েছেন। এর মধ্যে ও’রুর্ক ওয়ানডে দলে এবং টিকনার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে ম্যাট ফিশার তার পারফরম্যান্স ও ফিটনেস প্রমাণ করে দুই ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন।