চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারিয়াডাঙ্গা ইউনিয়নের বোর্ডঘর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিন(৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাদীণ অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যা সোয়া ৬টায় বোর্ডঘর প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাজার নামাজের পর বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ,সদর থানার পরিদর্শক (তদন্ত) সূকোমল চন্দ্র দেবনাথ সহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।