শিবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানীপাড়া গ্রামে ৪ নং বেড়িবাঁধ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগে ২ কেজি ৭০০ গ্রাম ও ৩ কেজি কালো রং এর, পৌনে ৩ কেজি সাদা রং এর এবং ৭০০ গ্রাম ধুসর রং এর গান পাউডার সদৃশ গুড়া পদার্থ, একটি প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম কাচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, একটি পলিথিন ব্যাগে রাখা ৩০টি জর্দার কৌটা, ১০টি লাল রং এর স্কচটেপ এবং ১৫টি গ্যাস লাইটার জব্দ হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।