দুয়ের জোড়া গোলে ফ্রান্সের দাপুটে জয়
ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। যেখানে পুরো একাদশই বদলে ফেলেন কোচ দিদিয়ের দেশম। স্কোয়াডের গভীরতাই যেন মেলে ধরলেন তিনি। সেই দল উপহার দিল দারুণ পারফরম্যান্স। তাতে সফলই হলেন ২০১৮ বিশ্বকাপজয়ী কোচ। দেজিরে দুয়ের জোড়া গোলে ৩-১ ব্যবধানে কলম্বিয়াকে হারাল ফরাসিরা। ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশে কিলিয়ান এমবাপে থাকলয়েও ফ্রান্সের বিপক্ষে মাথে নামেন বদলি হিসেবে ৭৮ মিনিটে। এই ম্যাচে গোল না পাওয়ার স্পর্শ করা হয়নি ফ্রান্সের হয়ে অলিভিয়ে জিরুর করা সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ড। অবস্থান করছেন এখনও এক গোল দূরে। হাঁটুর চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন এমবাপে, যে কারণে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও কিছু ম্যাচে খেলতে পারেননি।
তুরামের অ্যাসিস্টে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে। এরপর ৭৭ মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান জ্যামিন্তন কামপাস। ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স গত জুনের পর থেকে কোনো ম্যাচ হারেনি এবং বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান করছে দুইয়ে। অন্যদিকে ১৩ নম্বরে থাকা কলম্বিয়া এর আগে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল।
আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল পাওয়ার দিনে হ্যাটট্রিকেরও সুযোগ ছিল দুয়ের সামনে। তবে ২০ বছর বয়সী এই উইঙ্গারকে ৬৩ মিনিটে তুলে হুগো একিতিকেকে নামান দেশম। এ ছাড়া কিলিয়ান এমবাপেসহ তিনি আরও চারটি বদলি নামান। বিপরীতে কলম্বিয়া তুলে নেয় হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজকে
লাতিন দেশটি কাঙ্ক্ষিত গোল পায় ৭৭ মিনিটে। কামপাজ সতীর্থের পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন। বদলি নামা ফরাসি অধিনায়ক এমবাপেও একবার বল জালে জড়ান। তবে গোল বাতিল হয় অফসাইডের কারণে। তার আরেকটি শট গোললাইন থেকে ফেরান কলম্বিয়ান ডিফেন্ডার। তবে ৩-১ ব্যবধানে জয় পেতে অসুবিধা হয়নি ফ্রান্সের। দুই জয় নিয়েই তারা ফিফার মার্চ উইন্ডো শেষ করল। বিপরীতে, ফ্রান্সের আগে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল কলম্বিয়া।