চাঁপাইনবাবগঞ্জে বাপসা’র নির্বাচন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা)’র জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
সভাপতি পদে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ২০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এটি তার টানা তৃতীয়বারের মতো সভাপতি হওয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি পাল পেয়েছেন ১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুল করিম ডিগন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মেনুয়ার জাহান পেয়েছেন ১০ ভোট।
ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেল ৩টার দিকে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুণ অর রশিদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের প্রধান দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম।