শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ সকালে শিবগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য কেরামত আলী। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। তাদের এই ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক আবহ। শেষে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা