শ্বাসতন্ত্রের সংক্রমণ : গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ভর্তি ৭ জন
চাঁপাইনবাবগঞ্জে তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন রোগী। এই ৭ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী রোগী রয়েছেন। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ১১ জন রোগী। গতকাল শনিবার জেলা হাসপাতালের শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে সাবধানতা অবলম্বনের জন্য জেলাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে।