১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন-সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেন তিনি। আজ ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে আসেন মন্ত্রী। রেল স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জ্বালানি সংকটে পরিবহন সংকট হওয়ারও কোনো সুযোগ নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
এদিকে, ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন আজ। আজ পাওয়া যাচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।