চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

শিবগঞ্জ উপজেলা থেকে মাসুদ রানা নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোষপাড়া গ্রামের রশিদুল হকের ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে তৌহিদুল ইসলাম স্বদেশ নামে এক বন্ধু মোবাইল ফোনে খবর পেয়ে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে শিবগঞ্জ পৌর এলাকার আমবাগান থেকে মাসুদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ওই স্থানে থাকা একটি মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদের মুখমন্ডলসহ দেহে হালকা আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে, সকাল ১০টায় বাড়ি থেকে বের হবার পর তিনি আর বাড়ি ফেরেন নি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।