বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা

বর্তমানে দেশের জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন আন্তর্জাতিক সিরিজ নিয়ে। কেননা আগামীকাল থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ শেষেই ছুটিতে যাবেন ক্রিকেটাররা। তার আগে গতবারের মতো এবারো বিসিবি’র কাছ থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা। সবমিলিয়ে ৩০ জন ক্রিকেটারকে দেয়া হবে ঈদ উপহার। কোচিং স্টাফের সদস্য থেকে শুরু করে দলের টিম বয়দের জন্যও থাকছে ঈদ উপহার। এদিকে পাকিস্তান সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। গেল বছরের অক্টোবরের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ।