চাঁন্দলাই নূরানী একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই নূরানী একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্স মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইসলামী ব্যাংক হেড অফিসের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মালেক, জেলা জামায়াতের আমির ও চাঁন্দলাই নূরানী একাডেমির সহসভাপতি আবুজার গিফারী, একাডেমির সদস্য মো. রফিকুল ইসলাম, মো. আনারুল ইসলাম, চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সম্পাদক মো. আব্দুর রাকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির প্রধান শিক্ষক মো. ওবাইদুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ ও নাতে রাসুল (স.) উপস্থাপন করেন।
শেষে মেধাবী শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।