পাট বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই বলেছেন পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পাট বিজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বহির্বিশ্বের কাছে বাংলাদেশের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে পাট শিল্প। পাট বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাটমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম ঠেকাতে কার্যকর সাপ্লাই চেইন করা হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিনের ব্যবহারে পাটজাত পণ্যের গুরুত্ব বেড়েছে। খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধান অগ্রাধিকার। ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। ১০ দিনের মাথায় কৃষিঋণ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।