সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের টিকিটির মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট কেনার একমাত্র মাধ্যম ওয়েবসাইট। সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২ হাজার টাকা। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১৩ এবং ১৫ মার্চ বাকী দুই ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।