মার্কিনিদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার নির্দেশ

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। আজ মার্কিন পররাষ্ট্র দফতরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই তাগিদ দেওয়া হয়।
দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান।