একাদশে নেই রুপনা ও আনিকা, গোলবারের নিচে মিলি

৪ দশক পর এশিয়ার মঞ্চে বাংলাদেশের ফুটবল। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল চীন। বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। আজকের ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি নিয়মিত ও অভিজ্ঞ গোলরক্ষক রুপনার চাকমার। তার জায়গায় চীনের বিপক্ষে গোলপোস্ট সামলাবেন মিলি আক্তার। এছাড়া একাদশে নেই সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও। পাঁচ ডিফেন্ডার নিয়ে শুরু করছে বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকার ছাড়াও রক্ষণে আছেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু এবং নবীবরণ খাতুন।