রাজশাহী রাজপাড়া থেকে বিভিন্ন প্রকার মাদকসহ আটক ২

রাজশাহী মহানগরের রাজপাড়া থেকে ২ হাজার ২৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব -৫। আটককৃতরা হলো- রাজপাড়া থানার দাশপুকুর বউ বাজারের বাসিন্দা নুর আলমের ছেলে সিয়াম ইসলাম ও নতুন বিল সিমলা এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে রশিদ মিয়া। র্যাব-৫ রাজশাহীর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্রায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের দাশপুকুর মোড়ের একটি কন্সট্রাকশনের ডকইয়ার্ড মাঠে অভিযান চালানো হয়। এসময় নিজেদের কাছে রাখা গচ্ছিত রাখা মাদকসহ তাদের হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। এঘটনায় আটকদের বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।