চাঁপাইনবাবগঞ্জে কাব উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে জেলায় কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার কাব শাখার ২০ জন উডব্যাজার অংশ নেন। কর্মশালায় স্কাউটিংয়ের দক্ষতা উন্নয়নে ব্যবহারিক বিভিন্ন দিক উপস্থাপন করেন জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ অন্যরা। জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ জানান, অংশগ্রহণকারীদের নিজ অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।