গোদাগাড়ি থেকে ককটেল তৈরির উপকরণ জব্দ

গোদাগাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া জব্দ করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে গোদাগাড়ি উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে সাদা রঙের একটি বস্তায় গান পাউডার ও কাঁচের গুড়া জব্দ করা হয়। জব্দকৃত ককটেল তৈরির উপকরণগুলো গোদাগাড়ি মডেল থানায় মামলা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জনস্য পাঠানো হয়েছে বলেও জানানো প্রেসবিজ্ঞপ্তিতে।