ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি-বলেছেন ইসি মাছউদ

ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। তাই ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এবং বছরজুড়ে তা চলবে।