ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধ হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী

ঈদের আগেই শিল্পুকারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে। আজ দুপুরে সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।