দামকুড়ায় বাহারুল হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৪

গাজীপুর কালিয়াকৈর থানার পূর্ব চান্দুরা এলাকায় র‌্যাব-৫ ও র‌্যাব-১ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজশাহীর দামকুড়ায় বাহারুল হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- মামলার ১ নং আসামি মিলন ওরফে মিলু, ২নং আসামী সুমন, ৩নং আসামি কাওছার হোসেন এবং ৫নং আসামি মিল্টন। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাহারুলের বসত বাড়িতে প্রবেশ করে নির্মমভাবে হাসুয়া দিয়ে আঘাত করে। পরে উদ্ধর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারী বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।