ভূমি সমস্যার সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু বলেছেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সংক্রান্ত সব সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হবে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। আজ বেলা ১১টা থেকে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।