এমপি বুলবুলকে সংবর্ধনা দিল হৃদয়ে-৮৩

চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধিত হলেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। আজ ‘হৃদয়ে-৮৩’ (এসএসসি-১৯৮৩ ব্যাচ) এর আয়োজনে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন— আমি সবার এমপি। যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি আমি তাদের সবার এমপি। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, কীভাবে একটি সুন্দর জেলা হিসেবে এই চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলা যায়, তার জন্য আপনাদের সবার পরামর্শ চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘হৃদয়ে-৮৩’ ব্যাচের সভাপতি মানিক রায়হান। এছাড়াও কথা বলেন— হৃদয়ে-৮৩ ব্যাচের সেক্রেটারি শহিদ মনোয়ার, ব্যাচের সদস্য হাসিব হোসেন, আজিজুর আলম সিদ্দিকী টুটুল, এনামুল হক, আকম শাহেদুল আলম পলাশ, শরিফুল আলম, সেরাজুল ইসলাম, তৌহিদুর রহমানসহ অন্যরা।
ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
শেষে ‘হৃদয়ে-৮৩’ এসএসসি ব্যাচের পক্ষ থেকে নূরুল ইসলাম বুলবুলের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।