চাঁপাইনবাবগঞ্জকে গ্রীন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে- নুরুল ইসলাম বুলবুল এমপি
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের নবনির্বাচিত এমপি একং ঢাকা মহনগর দক্ষিন জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, নির্বাচনী ইশতহোর অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জকে গ্রীন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে বুলবুল এই প্রত্যয় ব্যক্ত করেন। সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়েছে নিমতলা মোড় পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচীতে ঝাড়ু হাতে অংশ নেন বুলবুল। বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানের অংশ। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে এ ধরণের অভিযান নিয়মিত চালানো হবে। তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে এবং নিজ নিজ বাড়ির আশপাশের পারিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। এসবের মাধ্যমে শহর ধীরে ধীরে স্বাস্থ্যসম্মত,পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত হবে। কর্মসূচীতে জেলা জামায়াত আমীর আবু জার গিফারী,জেলা সেক্রেটারী আবু বকর সহ নেতাকর্মীরা অংশ নেন।