হতাশায় নিমজ্জিত অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে ওমানও

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ম্যাচেই হেরেছে ওমান। এর আগে ২০২৪ আসরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র দেখায় বড় ব্যবধানে হেরেছিল দলটি। সেই ওমানই কিনা এবার ভয় দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে! আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। হতাশায় নিমজ্জিত এই অস্ট্রেলিয়াকেই শেষ ভয়টা দেখাতে চায় ওমান।