চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আরিফ হোসেন নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে আদেশ ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হক নামে অপর আসামীকে বেকসুর খালাস দেয় আদালত। দন্ডিত আরিফ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউন্যিযনের নামোজগন্নাথপুর দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হন আরিফ। এঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় একমাত্র তাঁকে আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) লূৎফর রহমান।
২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) এসলাম আলী দু’জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও যূক্তিতর্ক শেষে আাদালত আজ একমাত্র আরিফকে দোষী সাব্যস্ত করে মামলার সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আখতারুজ্জামান জুয়েল।