আমিরাতের চমক ভারতকে ৭ উইকেটে হারিয়ে

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বড় অঘটনের জন্ম দিল সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে তারা। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন অনুষ্কা শর্মা ও তনুজা কানওয়ার। অনুষ্কার ৪৭ ও তনুজার ৩৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে ভারত। আমিরাতের হয়ে সামাইরা ৩টি উইকেট নেন। ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক এশা ওঝার দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় আমিরাত। ওপেনিংয়ে ৪০ রান তোলার পর সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন এশা। শেষ পর্যন্ত এশা ওঝার অপরাজিত ৭২ রানের অধিনায়কোচিত ইনিংসে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আমিরাত।