২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে বিকেল ৪টার পরপর নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। ইসি সচিব বলেন, ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। দেশে ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। ভোটগ্রহণ শেষে হওয়ার পর এখন শুরু হবে গণনার কার্যক্রম।