দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩-টিআইবি

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। আজ বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকায় ২০২৪ সালে দেশের অবস্থান ছিল ১৪তম, যা ২০২৫ সালে এসে দাঁড়িয়েছে ১৩তম। টিআইবির তথ্যমতে, সূচকটি ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।