শিবগঞ্জে পুলিশি অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ

শিবগঞ্জে পুলিশ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন জব্দ হয়েছে। পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বিনোদপুর ইউনিয়নের সীমান্তেবর্তী কালীগঞ্জ খোঁচাপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে একটি টিস্যু পেপারের শপিং ব্যাগের ভেতর আরেকটি ব্যাগে ইংরেজী সংবাদপত্রের তৈরী প্যাকেটে মোড়ানো ১টি ৭.৬৫ মিমি আমেরিকান পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।