গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে। আজ সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে।

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা গত কয়েক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় আজ সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ঢাকার স্কোর ২৯৮। দূষণের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২১১। তৃতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮৬। এছাড়া ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার এবং ১৮০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমন্ডু।

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে। এদিকে, পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে পাকিস্তান রাজধানী কাবুল, পাকতিকা এবং কান্দাহারের কিছু স্থানে বোমা হামলা হয়েছে। তবে তিনি দাবি করেছেন, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কর্মীদের ‘আজই’ ইসরাইল ছাড়ার পরামর্শ মাইক হাকাবির

কর্মীদের ‘আজই’ ইসরাইল ছাড়ার পরামর্শ মাইক হাকাবির ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাস কর্মীদের বলেছেন, যারা ইসরাইল ছাড়তে চায়, তারা যেন আজই চলে যান। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল ১০টা ২৪ মিনিটে পাঠানো এক ইমেইলে হাকাবি লিখেছেন, কোনো কর্মী বা তাদের পরিবারের সদস্যরা যদি ইসরাইল ছাড়তে চান, তাহলে ‘আজই’ চলে যাওয়া উচিত। তিনি আরও লিখেছেন,দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার আহ্বানে আজ বিমান আসনের চাহিদা বেশি থাকতে পারে। যুক্তরাষ্ট্রের যেখানেই হোক একটি সিট নিশ্চিত করে নিন। সেখান থেকে পরে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে; তবে প্রথম অগ্রাধিকার হলো দ্রুত ইসরাইল ত্যাগ করা।

জিতলেই সেমিফাইনাল- মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

জিতলেই সেমিফাইনাল-মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণ নিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে মরিয়া নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে দেখতে চায় প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোরাচালান ও মাদকবিরোধি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সীমান্তবর্তী জমিনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাকিবুল হাসান। বিজিবি জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে তেলকুপি বিওপির একটি টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৯/৫ এস হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের ভেতরে জমিনপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১০০ বোতল এস্কাফ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক হন সাকিব। অভিযানকালে তার অপর ৩ সহযোগী পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজটির নূর মোহাম্মদ খান মিলনায়তনে এই ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও নির্বাচনী পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহা. আব্দুল বারেক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. নিয়ামত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। পরীক্ষার ফলাফলের সারমর্ম উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সাদরুজ্জামান আমির আল মাহফুজ। সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ। পরীক্ষায় বিভিন্ন শাখায় সেরা পাঁচ ফলাফলকারীকে পুরস্কৃত করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এই পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফরম পূরণে বিধিনিষেধের ব্যাপারে তার অবস্থানের কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের আগামী সময়টুকু সর্বোচ্চ পরিমাণ কাজে লাগিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় তাদের ফলাফল যাতে আশাব্যঞ্জক হয়, তার জন্য শিক্ষার্থীদের শুভকামনা জানান।

চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ এমপি বুলবুলের

চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ এমপি বুলবুলের চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন, সদর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দিন পার করেছেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার সকালে তিনি জেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে খোঁজখবর নেন। এসময় তিনি রোগীদের হয়রানি মুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা, চিকিৎসা সেবার মান বৃদ্ধি, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ওষুধ সরবরাহ নিশ্চিত করা, রোগীদের খাদ্যের মান উন্নত করার নির্দেশনা দেন। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দ্রুত সকল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদানে কার্যকর উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। এসময় সাবেক এমপি লতিফুর রহমান ও জামায়াত নেতা গোলাম রাব্বানীসহ অন্যরা নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান, আবাসিক চিকিৎসক ডা. আব্দুস সামাদ সংসদ সদস্যকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখান। পরে নূরুল ইসলাম বুলবুল সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা শহরসহ সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

নাচোলে ১৬ দরিদ্র নারীকে দেয়া হলো সেলাইমেশিন

নাচোলে ১৬ দরিদ্র নারীকে দেয়া হলো সেলাইমেশিন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় দরিদ্রদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে মেশিনগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে ১৬ জন নারীকে এই সেলাইমেশিন দেয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাজাহান আলী, সহকারী প্রকৌশলী ফাহাদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, কৃষি, মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। এটা যুগান্তকারী সিদ্ধান্ত বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশের পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।