জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। একই সঙ্গে এই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।
সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম জাতীয় ভাষণ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে বাসস জানায়। এর আগে আজ সকালে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বৃক্ষরোপণ করেন। সকাল ১০টায় সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এরপর দুপুর ১২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তাদের বড় ছেলে এবং দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী এবং নির্ধারিত কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করবেন তিনি। প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে সুপার এইটে জিম্বাবুয়ে, বিদায় অস্ট্রেলিয়ার

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে সুপার এইটে জিম্বাবুয়ে, বিদায় অস্ট্রেলিয়ার 02/17/2026 পাল্লেকেলেতে টানা বৃষ্টির কারণে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল–এর মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এক বলও মাঠে গড়ায়নি। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পায়, আর তাতেই সুপার এইটে জায়গা নিশ্চিত করে জিম্বাবুয়ে। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল–এর। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ–এর ‘বি’ গ্রুপে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ে দুই জয়ের সঙ্গে এই পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট যোগ করে মোট ৫ পয়েন্ট অর্জন করে এবং গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে ওঠে। অন্যদিকে তিন ম্যাচে মাত্র একটি জয় পাওয়া অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। শেষ ম্যাচে জয় পেলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৪, যা সুপার এইটে ওঠার জন্য যথেষ্ট নয়। ৩ পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ডের বিদায়ও নিশ্চিত হয়েছে। টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু সম্ভব না হওয়ায় আম্পায়াররা ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা শেষে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সিদ্ধান্ত মেনে নেন দুই দলের অধিনায়ক। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলেন, এই পর্যায়ে পৌঁছানো দলের জন্য বড় অর্জন। তবে সুপার এইটে ওঠাই চূড়ান্ত লক্ষ্য নয়, সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ড অধিনায়ক লরকান টাকার বলেন, বৃষ্টি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। টুর্নামেন্টে দল দেরিতে ছন্দে ফিরেছে, যা শেষ পর্যন্ত প্রভাব ফেলেছে। তবে ভবিষ্যতের জন্য দল আরও শক্তভাবে প্রস্তুতি নেবে বলেও জানান তিনি। ২০২৪ আসরে জায়গা না পাওয়া জিম্বাবুয়ের জন্য এবারের সুপার এইটে ওঠা নিঃসন্দেহে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বৃষ্টিভেজা ম্যাচই তাদের স্বপ্নপূরণের পথ খুলে দিয়েছে।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফল প্রকাশ করল নবাবগঞ্জ সরকারি কলেজ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফল প্রকাশ করল নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল। মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ফরহাদ আহমেদ। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় প্রতিটি শাখা থেকে সেরা পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি চলতি বছরের মেডিকেল, প্রকৌশল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেরাজ উদ্দীন বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত কলেজমুখী রাখতে কলেজ কর্তৃপক্ষ নানা উদ্যোগ গ্রহণ করেছে। টিফিন সমস্যার সমাধানে ক্যান্টিন চালু, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহিত করা এবং কলেজকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন। উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় কৃতী শিক্ষার্থীরাও তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
বৃষ্টিতে পরিত্যক্ত জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ, অস্ট্রেলিয়ার বিদায়

বৃষ্টিতে পরিত্যক্ত জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ, অস্ট্রেলিয়ার বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’ থেকে স্বাগতিক শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকেই প্রয়োজনীয় এক পয়েন্ট পেয়ে শেষ আটে জায়গা করে নেয় তারা। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। আজ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলে দুই দলই পায় ১ পয়েন্ট করে। এই এক পয়েন্টেই জিম্বাবুয়ের মোট পয়েন্ট দাঁড়ায় ৫। সুপার এইটে উঠতে তাদের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। অন্যদিকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছাতে পারত তারা। ফলে জিম্বাবুয়ের পয়েন্ট প্রাপ্তির সঙ্গে সঙ্গেই অজিদের বিদায় নিশ্চিত হয়ে যায়। গ্রুপে ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের সঙ্গে তারাও শেষ আটে খেলবে। আয়ারল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ৩, তারাও ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। এবারের বিশ্বকাপে চোটে জর্জরিত অস্ট্রেলিয়া শুরু থেকেই সংগ্রাম করেছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন সমীকরণে পড়ে যায় তারা। শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও আর কোনো লাভ হতো না। উল্লেখ্য, গ্রুপের তলানিতে থাকা ওমান এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। বৃষ্টির বাধায় মাঠে বল না গড়ালেও গ্রুপ ‘বি’-র সমীকরণ বদলে গেছে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত সুপার এইটে জায়গা পেল জিম্বাবুয়ে, আর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা থেমে গেল গ্রুপ পর্বেই।
আগামীকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

আগামীকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ততম দিন পার করতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর বিকালে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। আজ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর অনলাইন। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বিকাল চারটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।
বাবাকে নিয়ে হাসপাতালে বলিউডের ভাইজান

বাবাকে নিয়ে হাসপাতালে বলিউডের ভাইজান বলিউডের ভাইজান সালমান খানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি আর নিরাপত্তা বলয়, অন্যদিকে পরিবারের প্রধান অভিভাবক সেলিম খানের অসুস্থতা সব মিলিয়ে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে খান পরিবারে। এবার বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ এই চিত্রনাট্যকারকে তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেলিম খান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত বয়সজনিত কারণেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে অসুস্থতার ধরণ নিয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অত্যন্ত সাধারণ কালো টি-শার্ট ও প্যান্ট পরে কঠোর নিরাপত্তায় হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সালমান। এ সময় উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও কোনো উত্তর দেননি তিনি। বরং বেশ বিমর্ষ ও উদ্বিগ্ন মুখে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন ‘ভাইজান’। প্রিয় তারকার এমন বিমর্ষ চেহারা দেখে ভক্তদের মনেও উদ্বেগের রেখা দেখা দিয়েছে। উল্লেখ্য, গত বছর থেকেই সংকটে রয়েছে সালমান খানের পরিবার। ২০২৪ সালে বাড়িতে হামলার পর থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন সালমান। এমনকি বাদ যাননি তার ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মাও। এর মধ্যেই বাবার অসুস্থতা সালমানকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা শুরু

জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা শুরু তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে জেনেভায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আজ এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছে, আলোচনা এখন চলছে, উভয় পক্ষই মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সাথে তাদের মতামত ভাগ করে নিচ্ছে। বাঘাই জানান, আলোচনার মূল কেন্দ্রবিন্দু পারমাণবিক-সম্পর্কিত বিষয়। ইরান এবং আইএইএর মধ্যে আলোচনা গতকাল হয়েছিল এবং আজ মার্কিন প্রতিনিধিদল এবং আইএইএর মহাপরিচালকের মধ্যেও একই রকম আলোচনা হচ্ছে। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘে একটি আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ইরানের অবস্থান উপস্থাপন করবেন। চলতি মাসের শুরুতে ওমানে প্রথম দফায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে পরমাণু আলোচনা হয়েছিল। ওই সময় আলোচনা ভাল হয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দ্বিতীয় দফার আলোচনা এমন সময় শুরু হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের কাছে আরো একটি যুদ্ধবিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেছেন যে, ইরানের ওপর যেকোনো হামলার পরিণতি হবে একটি আঞ্চলিক যুদ্ধ।
এখন ‘খামোশ’ বলতেও অনুমতি লাগবে!

এখন ‘খামোশ’ বলতেও অনুমতি লাগবে! বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সিনেমায় তার কিছু সংলাপ কাল পরিক্রমায় এখনো টিকে আছে। গুরুগম্ভীর গলায় তার বলা ‘খামোশ’ সংলাপটি এখনো কানে বাজে। ১৯৭৮ সালে ‘বিশ্বনাথ’ সিনেমায় এই সংলাপ বলেছিলেন শত্রুঘ্ন। গল্প-আড্ডায় তো বটেই, এই সংলাপ আজও ব্যবহার করা হয় নানা সিনেমা-সিরিজে। ঠিক এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন শত্রুঘ্ন। বিনা অনুমতিতে এই সংলাপ ব্যবহার বন্ধ করতে আদালতে গেলেন এই অভিনেতা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ নিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। শত্রুঘ্নর পক্ষ থেকে মামলাটি দায়ের করেছেন তার ছেলে লাভ সিনহা। অভিনেতার অভিযোগে, তার সংলাপ তো বটেই, সেই সঙ্গে ছবি-কণ্ঠস্বরও হরহামেশাই নানা প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে। আর এসব কনটেন্ট বাণিজ্যিকভাবেও দারুণ ব্যবসা করছে। শত্রুঘ্ন আদালতকে জানিয়েছেন, কোথাও তার অনুমতি নেওয়া হয়নি। মেটা, এক্স, গুগলসহ আন্তর্জাতিক টেক সংস্থা, ই-কমার্স সংস্থা, ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিকম বিভাগের নামও মামলায় উল্লেখ করা হয়েছে। কোনো সংস্থা কিংবা ব্যক্তি যাতে তার অনুমতি ছাড়া ‘খামোশ’ শব্দটি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আদালতের সাহায্য চেয়েছেন অভিনেতা। পাশাপাশি ২০ কোটি রুপি ক্ষতিপূরণও চেয়েছেন এই তারকা।
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। আজ বিকেল ৪টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। তাকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর তারেক রহমান শপথ গ্রহণের দুই নথিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করার পর শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে জয়লাভ করা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এছাড়া ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়। যাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।