আমার প্রিয় কনটেন্ট রাজনৈতিক মিথ্যাচার শবনম ফারিয়া

আমার প্রিয় কনটেন্ট রাজনৈতিক মিথ্যাচার শবনম ফারিয়া ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া খানিকটা ‘ঠোঁটকাটা’ স্বভাবের। ব্যক্তিগত ও সমকালীন বিষয় নিয়ে তাকে খোলামেলা কথা বলতে দেখা যায়। গতকাল স্বামীর প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আলোচনায় রয়েছেন। এরই মধ্যে চলমান রাজনীতি নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে চলছে নানা চর্চা। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে ভেরিফায়েড ফেসবুকে পোস্টটি দেন শবনম ফারিয়া। শুরুতে এই অভিনেত্রী বলেন, “আমার ধৈর্য একটু কমই ছিল আগে। যেহেতু আমি বাসায় সবার ছোট ছিলাম আর একা বড় হয়েছি, যখনই যা চাইতাম পেতাম, বেশিরভাগ সময় তো চাওয়ার আগেই পেতাম। তবে ২০২০ সালে কোভিডের পর থেকে আমার অ্যাবনরমাল লেভেলের ধৈর্য চলে এসেছে। সবকিছুতেই! আমি এখন আর কোনো কিছুতেই অল্পতে ধৈর্য হারাই না। উদাহরণ টেনে শবনম ফারিয়া বলেন, “একটা উদাহরণ দিই, সোশ্যাল মিডিয়ায় আমার সবচেয়ে প্রিয় কনটেন্ট হলো কার্পেট পরিষ্কার করার ভিডিও। আমি ঘণ্টার পর ঘণ্টা কার্পেট পরিষ্কার করা দেখতে পারি। আমার আরেকটা পছন্দের ভিডিও হলো হারমেস ব্যাগ কেনা-বেচার ভিডিও। একটা বারকিন বা কেলি ব্যাগের দাম আমার বাৎসরিক ইনকামের চেয়েও বেশি। এইরকম ইনকাম থাকলে জীবনে এই জিনিস কেনার কথা না (যদিও আমার জামাই বলেছে, সে একদিন না একদিন বড়লোক হবে আর আমাকে একটা বারকিন কিনে দেবে)। কিন্তু এই ব্যাগের সেকেন্ডারি মার্কেটে কেনা-বেচা দেখা আমার ডেইলি রুটিনের একটা অংশ। এরপর আরো কয়েকটি উদাহরণ টানেন শবনম ফারিয়া। তার ভাষায়, “আমি এখন জানি, কি কি চামড়া দিয়ে এই ব্যাগ বানানো হয়, কি কি সাইজে পাওয়া যায়, কি কি হার্ডওয়্যার ব্যবহার হয়, আর ‘হিমালায়ান’ নামে একটা বারকিন আছে, যার দাম প্রায় বাংলাদেশের জিডিপির সমান! তারপর আমার আরেকটা সবচেয়ে প্রিয় কনটেন্ট হলো, একজন মানুষ একটা পুরোনো বাড়ি কিনে, নিজে নিজে আর প্রতিবেশীদের সাহায্য নিয়ে সেটার রিনোভেশন করে। ভাই, তোর রিনোভেট করার এত টাকা থাকলে তুই এই জঙ্গলে বাড়ি না কিনে একটা ঠিকঠাক স্বাভাবিক বাড়ি কিনতে পারতি! কিন্তু না, ভাঙাচোরা বাড়ি কিনবে, তারপর বছরের পর বছর ধরে সেটাই ঠিক করবে, আর আমি সেই ভিডিও দেখি। একজন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে বাস্তব জীবনে একা থাকার চেষ্টা করেন শবনম ফারিয়া। এরপর তার জীবনে আসে স্বামী তানজিম। এসব তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমার সবচেয়ে পছন্দের কনটেন্ট ক্রিয়েটরের নাম লিজিকি। ওকে দেখে ইনস্পায়ার্ড হয়ে আমি একা থাকা শুরু করেছিলাম। নিজে নিজে সব কিনতাম, বাসা গুছাতাম, বাজার করতাম, রান্না করতাম। আবার আমার কাউন্সেলরের পরামর্শে সেগুলো ভ্লগ বানানোর ট্রাইও করেছিলাম। ৩/৪টা বানিয়েছিলাম, এরপর আর সম্ভব হয়নি। এভাবে দুই বছরের একটু বেশি সময় একা থেকে বাসার সবাইকে টেনশনে ফেলে দিয়েছিলাম। তারপর আর বেশিদিন লিজিকি হওয়ার চেষ্টা করতে হয়নি, এরই মধ্যে তানজিম মিয়ার আগমন। শবনম ফারিয়াকে বেশ জ্বালাতন করেন তার স্বামী তানজিম। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “তবে এখনো কেনাকাটা আর গুছানোর কাজটা আমাকেই করতে হয়। ট্রলি ঠেলার জন্য উনি থাকেন, ঘরের কাজের সময় আজেবাজে কাজ করে কাজ বাড়ানো কিংবা গুছানো বাসা অগোছালো করার দায়িত্বও উনার। তবে আমি অসুস্থ হলে অবশ্য জ্বালায় না। বরং অনেক হেল্পই করে। কালকেই তো অনেক প্রশংসা করলাম, আর না করি। শবনম ফারিয়ার দীর্ঘ এই বক্তব্যের মূল বিষয়বস্তু চলমান নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ। তার কথায় “যাইহোক করোনাকালে আমার আরেকটা প্রিয় কনটেন্ট ছিল মানুষের খাওয়া দেখা। শুকনা-শুকনা মেয়েরা বিশাল থালায় খাবার খায়, আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত সেই খাওয়ার ভিডিও দেখতাম। তবে এই মুহূর্তে আমার প্রিয় কনটেন্ট রাজনৈতিক মিথ্যাচার। জানি, যা বলছে সবই মিথ্যা আশ্বাস, তাও মনোযোগ দিয়ে দেখি। দুই ঘণ্টার মধ্যে শবনম ফারিয়ার এ পোস্টে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৩ হাজার। মন্তব্য জমা পড়েছে দুই শতাধিক। ফারিয়া নামে একজন লেখেন, আপু আমি সবটা পড়ে একদম ক্লান্ত হয়ে গেছি, তারপর মোরাল অব দ্য স্টোরি পাইছি।” রেজমেন আক্তার লেখেন, “আমিও বাসায় সবার ছোট। বরাবরই ধৈর্য কম ছিল। কিন্তু বর্তমানে এফবিতে রাজনৈতিক মিথ্যাচারগুলা দেখি, দেখার পর বুঝতে পারতেছি, ধৈর্যের চরম লেবেলে আছি।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
পায়েলকে স্যালুট দেওয়া উচিত

পায়েলকে স্যালুট দেওয়া উচিত ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের। তবে সম্প্রতি এই জুটিকে দেখা যাচ্ছে এক ভিন্ন রূপে। বিশেষ করে কেয়া পায়েলের উষ্কখুষ্ক চুল আর মলিন পোশাকের ‘পাগলী’ লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক চর্চা শুরু হলেও এর আসল রহস্য ফাঁস করলেন তার সহশিল্পী ফারহান আহমেদ জোভান। েজোভান জানান, ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং একটি নাটকের বিশেষ দৃশ্য ছিল এটি। বাতাসের ভুল’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ের সময়কার এই দৃশ্য নিয়ে জোভান প্রশংসায় ভাসিয়েছেন পায়েলকে। তার মতে, পায়েল যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য তাকে স্যালুট জানানো উচিত। এক সাক্ষাৎকারে জোভান বলেন, ‘ভিডিওটি পুরো ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করা দরকার সেটি একটি নাটকের সিকোয়েন্সের জন্য আসলে ও পাগল সেজেছিল। নাটকের নাম ‘বাতাসের ভুল’, পরিচালনা করেছেন ইশান। খুব শিগগিরই এটি মুক্তি পাবে ইনশাআল্লাহ। অভিনেত্রীর নিষ্ঠা ও পরিশ্রমের কথা উল্লেখ করে জোভান আরও বলেন, ‘ওই নাটকটাতে পায়েল খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার প্লে করেছে। আমি এতটুকু বলতে পারব যে, পায়েলকে আসলে স্যালুট দেওয়া উচিত। কারণ ও একজন অন্তঃসত্ত্বা পাগলের চরিত্রে অভিনয় করেছে, যা যেকোনো শিল্পীর জন্যই অত্যন্ত কঠিন কাজ। চরিত্রটির গভীরতা নিয়ে জোভান জানান, এটি কেবল এক-দুটি দৃশ্য নয়, বরং পুরো একটি জার্নি। রাস্তায় রাস্তায় একজন অন্তঃসত্ত্বা পাগলের যে দীর্ঘ লড়াই ও পথচলা, তা পায়েল নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। জোভানের প্রত্যাশা, কাজটির নেপথ্য গল্প ও অভিনয়ের মুনশিয়ানা দর্শকের হৃদয় জয় করবে।
গোমস্তাপুরে ভোটকেন্দ্র বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময়

গোমস্তাপুরে ভোটকেন্দ্র বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় গোমস্তাপুরের ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের লক্ষে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। আজ গোমস্তাপুর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ক্যামেরা ব্যবহারকারী অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার হয়। গোমস্তাপুর ওসি আব্দুল বারিক জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় গোমস্তাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়। পরে ব্যবহারকারী অফিসারদের সঙ্গে মতবিনিময় ও দিক নির্দেশনা দেওয়ার হয়। তিনি আরও জানান, গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ ৫০টি ভোটকেন্দ্র দায়িত্বরত অফিসারের কাছে এই বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে। পুলিশের হেডকোয়াটার্স এটা নিয়ন্ত্রণ করবে।
ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা অর্থদণ্ড

ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা অর্থদণ্ড আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক। শনিবার ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডিত ব্যক্তি ওই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। মোবাইল কোর্টের বিচারক মো. শামীম হোসেন জানান, শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী এরফান আলী বীরেশ্বরপুর গ্রামে নিজ বাসভবনে খাবারের আয়োজন করেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন— এমন সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মো. এরফান আলীকে ২৭ (ক) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।
দিনব্যাপী জব ফেয়ারে চাকরি পেলেন ৫০ জন

দিনব্যাপী জব ফেয়ারে চাকরি পেলেন ৫০ জন ‘কারিগরি শিক্ষা নিলে-দেশ বিদেশে কর্ম মিলে, একটাই লক্ষ্য— হতে হবে দক্ষ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী জব ফেয়ারে চাকরি পেয়েছেন ৫০ জন। আজ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ মেলার আয়োজন করে। জেলার অন্যতম কারিগরি এই শিক্ষাপ্রতিষ্ঠানটির চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাতেমা খানম। এতে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সূচনা বক্তব্য দেন— শিক্ষাপ্রতিষ্ঠানটির রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক। বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে বলেন, কারিগরি শিক্ষা এমন এক শিক্ষা যে, চাকরির পেছনে শিক্ষার্থীদের ছুটতে হয় না, চাকরিই তাদের খুঁজে বের করে। তার প্রমাণ আজকের জব ফেয়ারে প্রাণসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দক্ষ শিক্ষার্থীদের চাকরি দিতে এখানে ছুটে এসেছে। কাজেই মন দিয়ে লেখাপড়াটা শেষ করতে পারলেই চাকরি নিশ্চিত। জব ফেয়ারে ১০টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যোগ্যতানুসারে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা ৫০ জনকে প্রাণ গ্রুপসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান চাকরিতে নিয়োগ দেয়। পাশাপাশি আরো ৫০ জনের আবেদন নেয়া হয়, যাদেরকে পরবর্তীতে চাকরি দেয়া হবে বলে জানানো হয়।
নাচোলে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাচোলে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নাচোলে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। আটককৃতরা হলো— মৃত হারুনের ছেলে দানেশ আলী ও তার স্ত্রী তাহেরা বেগম। আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। সংস্থাটির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, তারা স্বামী-স্ত্রী নিজ বাড়িতে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাচোল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা কেরছে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ—রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ আওতায় ৫ টি ট্রাক চালককে মোট ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১০ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল। প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালন আবু সাঈদ। জেলা পুলিশের একটি দল মোবাই কোর্ট পরিচলনায় সহযোগিতা করে।
শিবগঞ্জে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ

শিবগঞ্জে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ শিবগঞ্জে উপজেলায় র্যাবের অভিযানে ৩ কেজি ৩শ ৬ গ্রাম সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাওডার ও বোমা তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছে র্যাব। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ৮৫৫ গ্রাম কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার ও ২টি লাল রং এর স্কচটেপ। র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেড়ি বাঁধ সংলগ্ন একটি লিচু বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী জব্দ করা হয়। আজ সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতরে গান পাওডার এবং বোমা তৈরির সরজ্ঞাম জব্দ হয়। জব্দ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বর্ণের দাম দুই দিনে কমল ৩০ হাজার টাকা

স্বর্ণের দাম দুই দিনে কমল ৩০ হাজার টাকা বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড উচ্চতার পর হঠাৎ পতন হয়েছে। দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। দুই দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকার বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। বাজার সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় ধরনের সামন্বয় করা হয়েছে। আজ বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে মূল কারণ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে, যা গতকাল ৫ হাজার ২০০ ডলারে ছিল। এর আগের দিন বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা-সহ ৬টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।