ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে

ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ। অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। গত ২২ ফেব্রুয়ারি রেলভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা ও যাত্রীসেবা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। এর মধ্যে রয়েছে— চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা ঈদ স্পেশাল। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল। জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। ঈদের পর এসব ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন এনে ফেরত যাত্রাও পরিচালনা করা হবে। অগ্রিম টিকিট বিক্রির সূচি ৩ মার্চ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ১৩ থেকে ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। চিঠিতে জানানো হয়, বর্তমানে HSP-MIS সফটওয়্যারে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসেবে নির্বাচন করা হয়েছে এবং সেই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি দেওয়া হয়েছে, তাদের তথ্য সংশোধন করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানকে এই শিক্ষার্থীদের জন্য বাবা-মাকে অভিভাবক হিসেবে নির্বাচন এবং বাবা-মা অথবা শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। যেসব শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও তাদের NID নম্বর HSP-MIS-এ এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রেও শিক্ষক ও প্রশাসনকে শিক্ষার্থীর নিজের নামে ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে বলে চিঠিতে উল্লেখ আছে। ট্রাস্ট জানিয়েছে, অন্য কারো নামে হিসাব নম্বর এন্ট্রি করে অর্থ প্রাপ্তির কারণে যদি সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়, তবে তার দায়ভার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। চিঠিতে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, আগামী ৮ মার্চের মধ্যে HSP-MIS সফটওয়্যারে তথ্য সংশোধন বা হালনাগাদ করার জন্য।
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে মিলবে না প্রবেশপত্র

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে মিলবে না প্রবেশপত্র ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া চলমান রয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে প্রবেশপত্র। এ সময়ের মধ্যে ছবি ও সেলফি গৃহীত না হলে ডাউনলোড করা যাবে না প্রবেশপত্র। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছবি ও সেলফি ২৫ ফেব্রুয়ারির মধ্যে সঠিকভাবে গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড তথা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়। এর আগে, গত বছরের ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ দফায় মেয়াদ বাড়িয়ে গত ১৬ জানুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া সমাপ্ত হয়। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ মার্চ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রয়েছে। গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, ১৪ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।
চলতি বছরের ফিতরার হার নির্ধারণ

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি গণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ (একশ দশ) টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ (পাঁচশত পঁচানব্বই) টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৪৭৫ (দুই হাজার চারশত পঁচাত্তর) টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০৫ (দুই হাজার আটশত পাঁচ) টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন বলে সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদানুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
ভোলাহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মিজানুর

ভোলাহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মিজানুর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার উল্লাডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন— ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শামসুজ্জামান আলকাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, অর্থ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালেক, দলদলী ইউনিয়ন জামায়াতের আমির মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত রবিবার দুপুর ২টার দিকে উপজেলার উল্লাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে তিনটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে বেলা ১২টার দিকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি ড. মিজানুর রহমান। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। মতবিনিময়কালে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে দূর করে স্বল্প সময়ের মধ্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল জাতীয় সংসদ সদস্যকে স্বাগত জানান। পরে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন মিজানুর রহমান। আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু করা হবে বলে জানান তিনি। এছাড়া জেনারেটর পরিচালনার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার জ্বালানির সমমূল্যের অর্থ প্রদান করেন। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেন এমপি মিজানুর। এসময় উপস্থিত ছিলেন— জামায়াতের উপজেলা আমির মাওলানা শামসুজ্জামান আলকাশ, ভোলাহাট থানার ওসি একরামুল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, জামায়াতের সেক্রেটারি তোহিদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
জাতীয় পর্যায়ে নাচোলের মুখ উজ্জ্বল করলেন সুমাইয়া আক্তার

জাতীয় পর্যায়ে নাচোলের মুখ উজ্জ্বল করলেন সুমাইয়া আক্তার লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে নাচোলের মুখ উজ্জ্বল করেছেন সুমাইয়া আক্তার জুঁই। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২৬ সালের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে তিনি শুধু নিজের গ্রাম বা উপজেলা নয়, পুরো জেলার গর্বের বিষয়ে পরিণত হয়েছেন। জুঁই ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বিভাগীয় পর্যায়ে রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে ৮ম স্থান অর্জন করেন। তার এ অর্জন নিয়ে দৈনিক গৌড় বাংলা পত্রিকায় তাকে নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছিল। তার সাফল্য ও স্বপ্ন পূরণের প্রতিভা অনেকেই তাচ্ছিল্যের চোখে দেখেছিল। দমে না গিয়ে নিজের লক্ষ্য পূরণে ঠিকই এগিয়ে গিয়েছেন সুমাইয়া। বিভাগীয় পর্যায় পেরিয়ে গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের লড়াইয়ে সারাদেশের মেধাবীদের পেছনে ফেলে ‘ক’ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন সুমাইয়া। গত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলনের হাত থেকে ক্রেস্ট, মেডেল, সনদপত্র ও নগদ ৯ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন সুমাইয়া। এ সময় তার শিক্ষক তার সাথে ছিলেন। পল্লী গ্রামের একটি সাধারণ কৃষক পরিবারের মেয়ে হয়েও সুমাইয়ার এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত তার বিদ্যাপীঠ। সোনাইচন্ডী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, “সুমাইয়া জন্মগতভাবেই মেধাবী। তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” শিক্ষকদের আন্তরিক সহযোগিতা আর নিজের একাগ্রতায় সুমাইয়া আজ নাচোলের এক উজ্জ্বল নক্ষত্র। যারা একসময় তাচ্ছিল্য করছিল, তারাই আজ সুমাইয়ার সাফল্যে আনন্দিত। সুমাইয়া জানান, তার এ সাফল্যের পেছনে রয়েছে মা-বাবা, শিক্ষকগণ এবং এলাকার সকল মানুষের স্নেহ, ভালোবাসা ও দোয়া। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই সুমাইয়া আক্তার জুঁই।
শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি আটক

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি আটক শিবগঞ্জে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে অভিনব কৌশলে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক আসামি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি-মিয়াপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে গোলাম আজম। আজ বিকেলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কৃষক সেজে বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়। তিনি আরও জানান, সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা দেন আদালত। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস- এমপি ড. মিজানুর রহমানের

উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস- এমপি ড. মিজানুর রহমানের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে দূর করে স্বল্প সময়ের মধ্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। আজ বেলা ১২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান শেষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন পাল জাতীয় সংসদ সদস্যকে স্বাগত জানান। পরে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন মিজানুর রহমান। আগামী ৬ মাসের মধ্যে হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু করা হবে বলে জানান। এছাড়া জেনারেটর পরিচালনার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার জ্বালানির সমমূল্যের অর্থ প্রদান করেন। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি এবং কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা শামসুজ্জামান আলকাশ, ভোলাহাট থানার ওসি একরামুল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদর উপজেলা থেকে এক শিশু সন্তানের জননী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবী গ্রামের নূর আলম ওরফে তপন নামে এক যুবকের স্ত্রী সালমা খাতুন। পুলিশ জানায়, গতকাল বিকালে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরদেহ উদ্ধারের সময় সালমার স্বামী, শ্বশুড় বা অন্য কেউ ওই বাড়িতে ছিলেন না। সালমার পিতা একই ইউনিয়নের দশরশিয়া পাইকড়পাড়া গ্রামের মহিউদ্দিন বলেন, দুপুরে সোয়া ১টার দিকে সালমার শ্বশুড় ফোনে সালমার অসুস্থতার খবর দিলে তাঁরা এসে দরজা খোলা ফাঁকা বাড়িতে মেয়ের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়। সদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) সেকেন্দার আলী বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আজ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন সালমার পিতা।
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমল ১৫ টাকা

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমল ১৫ টাকা ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৫৬ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।