গোমস্তাপুরে হিরোইনসহ আটক ১

গোমস্তাপুরে হিরোইনসহ আটক ১ গোমস্তাপুরে ২৩ গ্রাম হিরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে ১৬ বিজিবি নওগাঁ। গতকাল সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজার থেকে ২৩ গ্রাম হিরোইন ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে নাইম ইসলাম। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, গতকাল বিকেলে ১৬ বিজিবির রহনপুর বিওপির কমান্ডার সুবেদার আব্দুস সালাম মন্ডল নেতৃত্বে টহল দল বোয়ালিয়া কাউন্সিল বাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী নাইম ইসলামকে আটক করে। পরে তার কাছ থেকে ২৩ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

ভোলাহাটে গাঁজাসহ আটক ১

ভোলাহাটে গাঁজাসহ আটক ১ ভোলাহাটে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ একরামুল হোসাইনের নির্দেশে সাব ইন্সপেক্টর খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এদিন রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর গ্রামের মৃত মুন্টুর ছেলে সমিরুল ইসলামকে ৩’শ ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ১৯০টাকাসহ আটক হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

গোদাগাড়ি থেকে ককটেল তৈরির উপকরণ জব্দ

গোদাগাড়ি থেকে ককটেল তৈরির উপকরণ জব্দ গোদাগাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া জব্দ করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে গোদাগাড়ি উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে সাদা রঙের একটি বস্তায় গান পাউডার ও কাঁচের গুড়া জব্দ করা হয়। জব্দকৃত ককটেল তৈরির উপকরণগুলো গোদাগাড়ি মডেল থানায় মামলা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জনস্য পাঠানো হয়েছে বলেও জানানো প্রেসবিজ্ঞপ্তিতে।

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি-বলেছেন ইসি মাছউদ

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি-বলেছেন ইসি মাছউদ ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। তাই ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এবং বছরজুড়ে তা চলবে।

মার্চ মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

মার্চ মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের মতো এ মাসেও প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেনের দাম ১২০ টাকা, পেট্রলের দাম ১১৬ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অপরিবর্তিত রেখে দাম নির্ধারণ করা হলো।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যসহ নানা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যা করা না হয় সেই বিষয়ে তাদের বলা হয়েছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। আজ দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিপদ, হয়রানি বা জরুরি সমস্যার সম্মুখীন হলে ফোন করে বিষয়টি জানাতে পারবেন। এই কল সেন্টারটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

জাল সনদে শিক্ষক নিয়োগের প্রায় ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ

জাল সনদে শিক্ষক নিয়োগের প্রায় ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ দেশের ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা চালিয়ে প্রায় ৯০ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। আজ সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনে জানানো হয়, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন মোট ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন আর্থিক অসঙ্গতির কারণে ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ইফতারের টেবিলে রাখুন ফিশ ফিঙ্গার এবং গ্রিন চিকেন কাবাব

ইফতারের টেবিলে রাখুন ফিশ ফিঙ্গার এবং গ্রিন চিকেন কাবাব ছোলা, পেঁয়াজু, বেগুনি তো ইফতারে রোজ রোজ খাওয়া হয়। স্বাদে বৈচিত্র্য আনতে মাঝে মাঝে বাসায় বানিয়ে ফেলুন ফিশ ফিঙ্গার কিংবা গ্রিন চিকেন কাবাব। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মোস্তারিনা পারভীন রুনি ফিশ ফিঙ্গার উপকরণ: রুই মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, সেদ্ধ করা আলু বড় ১টি, লেবুর রস ১ টেবিল চামচ, মটরশুটি ১ টেবিল চামচ, গরম মসলার গুড়া ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি ১ টেবিল চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম পরিমাণমতো, ভাজার জন্য সাদা তেল পরিমাণ মতো, লবণ পরিমাণমতো। প্রস্তুত প্রণালি: রুই মাছ এক কাপ পানি, আদা-রসুন বাটা, হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা হলে পানি ঝরিয়ে মাছের কাঁটা বেছে নিন। মটরশুটিও সেদ্ধ করে নিন। এবার আলু সেদ্ধ করে ম্যাশ করে মাছের সাথে মিশিয়ে তাতে ব্রেডক্রাম, তেল, ডিম বাদে সব উপকরণ একসাথে মেখে নিন। মাখানো হয়ে গেলে ফিঙ্গারশেপে বানিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। গ্রিন চিকেন কাবাব উপকরণ: বোনলেস চিকেন ৫০০ গ্রাম, ধনিয়া পাতা বাটা আধা কাপ, পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ, আদা রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাবাব মসলা ১ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, সাদা তেল পরিমাণমতো। প্রস্তুত প্রণালি: হাড়ছাড়া মুরগির বুকের মাংস চার কণা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। সাদা তেল আর লেবুর রস বাদে সব উপকরণ মুরগির মাংসের সাথে ভালো করে মেখে নিন। মেরিনেট করে নরমাল ফ্রিজে ১ থেকে ২ ঘন্টা রাখুন। ফ্রিজ থেকে বের করে লেবুর রস দিন। ভালো করে নেড়েচেড়ে সাসলিকের কাঠিতে গেঁথে নিন। ননস্টিক ফ্রাই প্যানে অল্প আঁচে এপিঠ ওপিট ভালো করে ভেজে নিন। বাদামি রঙ আসলে নামিয়ে নিন পরিবেশন করুন মজাদার গ্রিন চিকেন কাবাব।

লালশাক খাওয়া যে কারণে জরুরি

লালশাক খাওয়া যে কারণে জরুরি নারীদের মধ্যে আয়রনের ঘাটতি সবচেয়ে সাধারণ পুষ্টিগত উদ্বেগের মধ্যে একটি, বিশেষ করে মাসিক, সন্তান জন্মদানের পর রক্তক্ষরণ এবং পুষ্টির ঘাটতির কারণে। প্রাথমিক সতর্কতা লক্ষণের মধ্যে সাধারণত ক্লান্তি, চুল পড়া, ফ্যাকাশে ত্বক এবং ঘন ঘন দুর্বলতা অন্তর্ভুক্ত থাকে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আয়রন সমৃদ্ধ লাল শাক স্বাস্থ্যকর আয়রনের মাত্রা অনেকটাই বাড়াতে পারে। এছাড়া লাল রঙের অন্যান্য শাক-সবজিও এই তালিকায় রয়েছে। চলুন জেনে নেওয়ায যাক নারীর স্বাস্থ্যের জন্য লালশাক কেন জরুরি- ১. উদ্ভিদ-ভিত্তিক আয়রনের প্রাকৃতিক উৎস লালশাক নন-হিম আয়রনে সমৃদ্ধ, যা উদ্ভিদ-ভিত্তিক আয়রনের রূপ। হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন অপরিহার্য, এটি লোহিত রক্তকণিকার (RCB) প্রোটিন যা সারা শরীরে অক্সিজেন বহন করে। নিয়মিত লালশাক খেলে তা আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতার সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে প্রজনন বয়সের নারীদের মধ্যে। ২. ভিটামিন সি এর সঙ্গে আয়রন শোষণ উন্নত করে লালশাকের একটি প্রধান সুবিধা হলো এতে প্রাকৃতিকভাবে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আয়রনের শোষণ উন্নত করে। উদ্ভিদ-ভিত্তিক আয়রন প্রাণি-ভিত্তিক আয়রনের মতো সহজে শোষিত হয় না; তাই শোষণ বৃদ্ধির জন্য খাবারে লেবুর রস, টমেটো বা সাইট্রাস ফল যোগ করা উচিত। ৩. ফোলেট সমৃদ্ধ ভিটামিন বি৯, যা ফোলেট নামেও পরিচিত, সুস্থ লোহিত রক্তকণিকা গঠনে অপরিহার্য। লাল শাকে ফোলেট থাকে এবং তাই এটি উপকারী, বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের জন্য, যেখানে তাদের পুষ্টির চাহিদা বেশি থাকে। ফোলেটের পর্যাপ্ত ব্যবহার ভ্রূণের বিকাশে সহায়তা করে এবং কিছু জন্মগত ত্রুটির ঘটনা রোধ করে। ৪. ক্লান্তি কমায় আয়রনের ঘাটতি হলে সাধারণত কম শক্তি এবং দুর্বলতা দেখা যায়। আয়রন ছাড়াও, লাল শাকে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম খনিজও থাকে, যা পেশী বিকাশ, শক্তি এবং সামগ্রিক সুস্থতার জন্য উপকারী। সুস্থ হিমোগ্লোবিনের মাত্রার মাধ্যমে উন্নত অক্সিজেন সরবরাহ স্থায়ী ক্লান্তি কমাতে সাহায্য করে। ৫. ফাইবার সমৃদ্ধ, কম ক্যালোরি লালশাকে প্রচুর পুষ্টি থাকে কিন্তু ক্যালোরি কম থাকে। এতে প্রচুর ফাইবার থাকে, যা পাচনতন্ত্রে সাহায্য করে এবং পুষ্টির শোষণ বাড়ায়, পরোক্ষভাবে আয়রন শোষণে সহায়তা করে। শরীরের হরমোন স্থিতিশীলতা এবং স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক ওজনের ভারসাম্য নিশ্চিত করতেও এগুলো কার্যকরী ভূমিকা রাখে।