শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা (মরোণত্তর) পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- . গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া . অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার . শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন . সফল জননী নুরবানু কবীর . নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং . সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। বিশেষ করে এমন ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে দেশের জনসাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো জোরদারের প্রত্যাশা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক

আরো জোরদারের প্রত্যাশা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক রবিবার সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত । বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (৮ মার্চ) সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে গঠিত বর্তমান সরকারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী।” বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন। তিনি জানান, পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এসব খাতে সুইজারল্যান্ড সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। এ সময় সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ উন্নয়ন ও অবকাঠামো খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও সুইজারল্যান্ড যৌথভাবে কাজ করবে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরো সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে বদলি থাকবে। আরেকটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।

বিজিবির অভিযান গোমস্তাপুরে জব্দ গাঁজা

বিজিবির অভিযান গোমস্তাপুরে জব্দ গাঁজা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বিজিবি। শনিবার দুপুরে উপজেলার শিবনগর এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল শিবনগর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত ভারতীয় গাঁজা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে ১৬ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ২৪ জন

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ২৪ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪ জন রোগী। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ১৬ জন। নতুন ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। শনিবার জেলা হাসপাতালের শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বনের জন্য জেলাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে।

পাচার রোধে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপা শুরু করেছে বিজিবি

পাচার রোধে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপা শুরু করেছে বিজিবি জ্বালানি তেল পাচার রোধে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমাদানী পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপাা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকাল থেকে বন্দরের বিজিবি চেকপোষ্টে ভারত থেকে আসা প্রতিটি আমদানী পণ্যবাহী ট্রাকের তেল গেজ দিয়ে মেপে খাতায় এন্ট্রি কেের বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। পরে ওই ট্রাক পণ্য খালাস করে খালি অবস্থায় ভারতে ফেরত যাবার সময় পূণরায় তেল মাপা হচ্ছে। এতে ট্রাকের জ্বালানী তেলের ট্যাংকে ভারতে তেল পাচারের সূযোগ থাকছে না। অধিনায়ক কিবরিয়া আরও বলেন,এ ধরণের নজরদারি কার্যক্রম অব্যহত থাকবে। বন্দর পরিচালনাকারী বেসরকাররি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেটের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দরে গড়ে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ ভারতীয় ট্রাক আসে। গত বৃহস্পতিবার বন্দরে ৩৩৭ ট্রাক আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করে।

মোহামেডানকে হারিয়ে বসুন্ধরার ঘাড়ে নিশ্বাস ফেলছে ফর্টিস

মোহামেডানকে হারিয়ে বসুন্ধরার ঘাড়ে নিশ্বাস ফেলছে ফর্টিস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দারুণ ছন্দে থাকা ফর্টিস তুলে নিল আরও একটি জয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে তারা। আর তাতেই শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ঘাড়ে নিশ্বাস ফেলছে ফর্টিস। দুদলের পয়েন্টই এখন সমান। এই জয়ের পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ফর্টিস। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে বসুন্ধরা কিংসও। কিন্তু গোল ব্যবধানে ফর্টিসকে পেছনে ফেলে এক নম্বরে অবস্থান করছে তারা। এদিকে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। দিনের একমাত্র ম্যাচে খেলতে নেমে বল দখলে এগিয়ে ছিল মোহামেডানই। আর আক্রমণে প্রায় সমানতালেই খেলেছে দুদল। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন মোহামেডানের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার নিশানা করে ১৬টি শট নেয় তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি। অন্যদিকে পুরো ম্যাচের ৪৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন ফর্টিসের ফুটবলাররা। আর মোহামেডানের গোলবারে শট নেয় মোট ২০টি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ছয়টি। ম্যাচের প্রথমবার লিড নেয় ফর্টিস। ২২তম মিনিটে গোল করে ফর্টিসকে এগিয়ে নেন গাম্বিয়ান ফুটবলার এসা জ্যালো। প্রথমার্ধে আর কোনো গোলটি হয়নি। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফর্টিস। এদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে মোহমেডান। কিন্তু মিলছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। উল্টো ৫২তম মিনিটে আরও এক গোল হজম করে সাদা-কালো জার্সিধারীরা। ফর্টিসের হয়ে দ্বিতীয় গোলটিও করেন এসা জ্যালো। ১২ মিনিট পর একটি গোল পরিশোধ করে মোহামেডান। পেনাল্টি কিক থেকে গোলটি করেন মোজাফফারভ। এরপর আর গোল হয়নি। ফলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফর্টিসের।

হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান

হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির অন্তর্বর্তী পরিষদ গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না। আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা জানান। পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলা না হলে, সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। তিনি বলেন, ‘যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। ইরানের প্রেসিডেন্ট জানান, ‘গতকাল (৬ মার্চ) অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ‘ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে, তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

সৌদি-কুয়েত সামরিক সহযোগিতা জোরদার করছে

সৌদি-কুয়েত সামরিক সহযোগিতা জোরদার করছে কুয়েত ও সৌদি আরবের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সবাহ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে এই টেলিফোন সংলাপে অংশ নেন। কুয়েত সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বাড়ানো। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা যায় সে বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন। এই সংলাপকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের কৌশলগত বন্ধন সুসংহত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা।

‘অপেক্ষায়’ ইরানের বিপ্লবী গার্ডস হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর

‘অপেক্ষায়’ ইরানের বিপ্লবী গার্ডস হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পাহারায় থাকা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি) মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে বলে জানিয়েছে আইআরজিসি’র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। শনিবার (৭ মার্চ) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘আমরা তাদের অপেক্ষায় আছি। ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী নাইনি বলেন, ‘আমরা মার্কিনিদের পরামর্শ দিচ্ছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা যেন ১৯৮৭ সালে মার্কিন সুপারট্যাঙ্কার ‘ব্রিজেটন’-এ লাগা আগুনের কথা এবং সাম্প্রতিক সময়ে লক্ষ্যবস্তু হওয়া তেলবাহী জাহাজগুলোর কথা মনে রাখে। মার্কিন জ্বালানি সচিব ঘোষণা করেছেন, পরিস্থিতি অনুকূলে এলেই তাদের নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে পার করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।